News Flash

  • Home
  • Uncategorized
  • অমৃতকালের এই সময় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের সময় : প্রধানমন্ত্রী
Image

অমৃতকালের এই সময় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের সময় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): অমৃতকালের এই সময় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের সময়। ঘুমিয়ে স্বপ্ন দেখার সময় নয় এখন, বরং জেগে উঠে সংকল্প পূরণ করতে হবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আগামী ২৫ বছর, কঠোর পরিশ্রমের পরাকাষ্ঠা, ত্যাগ ও তপস্যার ২৫ বছর।” বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রিমোটের বোতাম টিপে ‘আজাদি কে অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কে ওর’ কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “ব্রহ্ম কুমারী সংস্থার দ্বারা ‘আজাদি কে অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কে ওর’ কর্মসূচির সূচনা হচ্ছে। এই কর্মসূচিতে স্বর্ণিম ভারতের জন্য ভাবনাও রয়েছে, আধ্যাত্মিক অনুশীলনও রয়েছে। দেশের জন্য অনুপ্রেরণার পাশাপাশি ব্রহ্মা কুমারীদের প্রচেষ্টাও রয়েছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের প্রগতিতেই আমাদের প্রগতি নিহিত রয়েছে। দেশের অস্তিত্বেই আমাদের অস্তিত্ব, এই ভাবনা ও উপলব্ধিই নতুন ভারত গড়ার ক্ষেত্রে ভারতীয়দের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “সমগ্র বিশ্ব যখন গভীর অন্ধকারাচ্ছন্ন, মহিলাদের নিয়ে পুরানো চিন্তায় নিমজ্জিত, সেই সময় ভারত মাতৃশক্তির পুজো দেবী রূপে করে।…অমৃত মহোৎসবে দেশ যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করছে, সেই সংগ্রামে কত মহিলা নিজেদের জীবন বলিদান দিয়েছেন। বর্তমানে দেশ লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি নারী শক্তির অবদানকে স্মরণ করছে।” মোদীর কথায়, “অমৃতকালের এই সময় আমাদের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের সময়। আমাদের এমন একটি ভারত তৈরি করতে হবে যার শিকড় প্রাচীন ঐতিহ্যে নিহিত থাকবে এবং যা আধুনিকতার আকাশে অনন্তকাল পর্যন্ত বিস্তৃত হবে। দেশের গণতন্ত্রেও মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। ২০১৯ সালের নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভোট দিয়েছেন। বর্তমানে দেশের সরকারে মহিলা মন্ত্রীরা বড় দায়িত্ব সামলাচ্ছেন।”

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “নিজেদের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। নিজেদের আধ্যাত্মিকতা, বৈচিত্র্য সংরক্ষণ ও প্রচার করতে হবে, আর একই সঙ্গে প্রযুক্তি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাকে ক্রমাগত আধুনিকায়ন করতে হবে।” মোদী আরও বলেছেন, “অমৃতকালের এই সময় ঘুমিয়ে স্বপ্ন দেখার সময় নয়, বরং জেগে উঠে সংকল্প পূরণ করতে হবে। আগামী ২৫ বছর, কঠোর পরিশ্রমের পরাকাষ্ঠা, ত্যাগ ও তপস্যার ২৫ বছর। শত বছরের দাসত্বের মধ্যে আমাদের সমাজ যা হারিয়েছে তা ফিরে পেতে এই ২৫ বছরের সময়কাল।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top