News Flash

  • Home
  • Uncategorized
  • শীতের শিরশিরানি ও হিমেল পরশ দুই বঙ্গে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা
Image

শীতের শিরশিরানি ও হিমেল পরশ দুই বঙ্গে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): পারদের ওঠা-নামা চলছেই বঙ্গভূমিতে। কখনও বাড়ছে কখনও আবার কমছে তাপমাত্রার পারদ, মাঘের শুরুতে আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছেই। তবে, পারদ ওঠা-নামা করলেও বিগত ৪৮ ঘন্টা দুই বঙ্গে জম্পেশ শীত অনুভূত হয়েছে। বৃহস্পতিবার শীতের শিরশিরানি আরও বেড়েছে বলাই যেতে পারে। এরইমধ্যে আরও একটি খারাপ খবর হল, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ফের থমকে যেতে পারে শীত।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আগামী রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। ফের বাড়বে তাপমাত্রার পারদ, শীতের আমেজ আরও একবার গায়েব হয়ে যাবে। আবহবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তেই শীত কমে নামতে পারে বৃষ্টি। শুক্রবার থেকে আকাশে জমতে শুরু করবে মেঘ। বা়ড়তে থাকবে তাপমাত্রা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top