News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে কোভিড-সংক্ৰমণ ৩.১৭-লক্ষাধিক, দ্রুত বাড়ছে মৃত্যুর সংখ্যাও
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ ৩.১৭-লক্ষাধিক, দ্রুত বাড়ছে মৃত্যুর সংখ্যাও

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ৩.১৭-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, রোজই বাড়ছে মৃত্যু-মিছিলও। বুধবার সারাদিনে ভারতে অনেকটাই বেড়েছে সংক্রমণের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৪৯১ জন রোগীর, মৃত্যুর সংখ্যাও অনেকটাই বেড়েছে। দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ১৬.৪১ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১,৯২,৪০,৫১-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৯৩,০৫১ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ৫.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৭৩ লক্ষ ৩৮ হাজার ৫৯২ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৫৯,৬৭,৫৫,৮৭৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯,২৮৭-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৯১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৮৭,৬৯৩ জন (১.২৮ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,২৩,৯৯০ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৫৮,০৭,০২৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৩.৬৯ শতাংশ। নতুন করে ৩,১৭,৫৩২ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,৮২,১৮,৭৭৩ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top