News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৯,২৮৭, ভারতে টিকা প্রাপক ১৫৯.৬৭-কোটির বেশি
Image

ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৯,২৮৭, ভারতে টিকা প্রাপক ১৫৯.৬৭-কোটির বেশি

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): করোনার প্রকোপের মধ্যে ধীর গতিতে ভারতে চলছে টিকাকরণ। মন্থর গতিতে চললেও, বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৭৩ লক্ষ ৩৮ হাজার ৫৯২ জন প্রাপক। ফলে ভারতে ১৫৯.৬৭-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৫৯,৬৭,৫৫,৮৭৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভারতে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৭ জন। বুধবারের থেকে ৩.৬৩ শতাংশ বেশি।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭০.৯৩-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৯ জানুয়ারি সারা দিনে ভারতে ১৯,৩৫,১৮০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭০,৯৩,৫৬,৮৩০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৯,৩৫,১৮০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top