News Flash

  • Home
  • Uncategorized
  • খিদিরপুরে পথচারীকে ধাক্কা লরির, মর্মান্তিক মৃত্যু ব্যক্তির
Image

খিদিরপুরে পথচারীকে ধাক্কা লরির, মর্মান্তিক মৃত্যু ব্যক্তির

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): দক্ষিণ কলকাতার খিদিরপুরে বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারালেন একজন পথচারী। বুধবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে খিদিরপুর ট্রামডিপোর কাছে। পুলিশ জানিয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিল লরিটি। রাস্তা পার হওয়ার সময় ওই পথচারীকে ধাক্কা মারে লরিটি। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই পথচারীকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক লরিটি আটক করেছে পুলিশ।

বুধবার রাত তখন এগারোটা হবে, খিদিরপুর ট্রামডিপোর কাছে রাস্তা পার হচ্ছিলেন একজন পথচারী। সেই সময় আচমকা দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া বেপরোয়া লরির ধাক্কা মারে তাঁকে। তৎক্ষণাত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে হাসপাতালে। কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top