News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া নদীর তীরে বাঁশ বাজার এবং অটো স্ট্যান্ড অন্যত্র সরানো হবে : পুর নিগমের মেয়র
Image

হাওড়া নদীর তীরে বাঁশ বাজার এবং অটো স্ট্যান্ড অন্যত্র সরানো হবে : পুর নিগমের মেয়র

আগরতলা, ১৯ জানুয়ারি : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল বুধবার বটতলা ঘাট ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওই এলাকায় গড়ে ওঠা বাঁশবাজার এবং অটোস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। পুর নিগমের মেয়র বলেন, জহর ব্রিজ সংলগ্ন এলাকায় হাওড়া নদীর তীর দখল করে বাঁশবাজার এবং অটোস্ট্যান্ড গড়ে ওঠায় নদীর জল নির্ধারিত গতিতে নামতে পারছে না। বৃষ্টি হলে জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেখান থেকে  বাশ বাজার এবং অটোস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালানো হচ্ছে।


তিনি বলেন, ওই স্থান জবর দখলমুক্ত করতে হচ্ছে। কিন্তু নানা কারণে সেই কাজ বিলম্বিত হচ্ছে। বর্তমান পুর নিগম ওই এলাকাকে দখলমুক্ত করে স্মার্ট সিটি প্রকল্পে এলাকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই কাজে পুর নিগমের মেয়র সকলের সহযোগিতা আহ্বান করেছেন। বটতলা জহরব্রিজ সংলগ্ন বাঁশ বাজার এবং  অটো স্ট্যান্ড এলাকা পরিদর্শনকালে মেয়র বলেন, ওই স্থান জবর দখলমুক্ত করা হলে  স্মার্ট সিটি প্রকল্পের উন্নয়নের কাজ গতি পাবে। তিনি বলেন, অতি শীঘ্রই বাঁশ বাজার এবং অটো স্ট্যান্ডটি জবরদখলমুক্ত করা হবে।


উল্লেখ্য, বটতলা সংলগ্ন হাওড়া নদীর পার ভরাট করে সেখানে বেআইনি ভাবে গড়ে উঠেছে বাঁশ বাজার এবং অটো স্ট্যান্ড। যার কারনে নদীর গতি পথের যেমন পরিবর্তন হয়েছে তেমনি সামান্য বৃষ্টিতেই ফুলে ফেঁপে উঠছিল হাওড়া নদীর জল। এতে প্রতিবছরই বানভাসি হয় রাজধানী আগরতলা। এই অবস্থায় হাওড়া নদী সংস্কারের জন্য বাঁশ বাজার এবং অটো স্ট্যান্ড সরানো অত্যন্ত জরুরী বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top