News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ ২৪ ঘণ্টায় অসম করোনাক্রান্তের সংখ্যা উদ্বেগজনক, নয়া সংক্রমিত ২৩৪৮ জন, মৃত্যু আরও পাঁচজনের
Image

শেষ ২৪ ঘণ্টায় অসম করোনাক্রান্তের সংখ্যা উদ্বেগজনক, নয়া সংক্রমিত ২৩৪৮ জন, মৃত্যু আরও পাঁচজনের

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : শেষ ২৪ ঘণ্টায়ও কোভিড-আক্রান্তের সংখ্যা উদ্বেগে রেখেছে অসমবসীকে। ওই সময়কালে করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন নতুন করে ২,৩৪৮ জন। আক্ৰান্তের হার ৭.৮০ শতাংশ। কোভিডের নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় আক্রান্তের তথ্যও কম ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, শুক্রবার রাত পর্যন্ত ৩০,১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষায় ২,৩৪৮ জনকে কোভিড পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছিল ৪১,১৬৫ জনের। তাঁদের মধ্যে ৩,২৩৮ জন কোভিড সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছিল। এছাড়া করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন আরও ৮৬১ জন। সক্রিয় সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৬৭। তাছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। নিহতরা কামরূপ মেট্রোর তিন, একজন করে বঙাইগাঁও এবং দরং জেলার বাসিন্দা।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে শেষ ২৪ ঘণ্টার তথ্য দিয়ে জানানো হয়েছে, নতুন আক্রান্তের মধ্যে এখন ও কামরূপ মেট্রো জেলা শীর্ষে অবস্থান করছে। বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়েছে, ওই সময়কালে মেট্রো জেলায় ৮৭০ জন, বাকসায় ১৮, বরপেটায় ৮১, বিশ্বনাথে ৩, বঙাইগাঁওয়ে ৩১, কাছাড়ে ২২২, চড়াইদেওয়ে ১৪, চিরাঙে ২১, দরঙে ১৪, ধেমাজিতে ২১, ধুবড়িতে ৪৯, ডিব্রুগড়ে ১৪৭, ডিমা হাসাও জেলায় ৬৭, গোয়ালপাড়ায় ২৬, গোলাঘাটে ১৪, হাইলাকান্দিতে ৬৯, হোজাইয়ে ৪২, যোরহাটে ১৪০, কামরূপ (গ্রামীণ)-এ ১০৪, কারবি আংলঙে ৪১, করিমগঞ্জে ৩৯, কোকরাঝাড়ে ৪৬, লখিমপুরে ৪২, মাজুলিতে ৭, মরিগাঁওয়ে ১৪, নগাঁওয়ে ৪২, নলবাড়িতে ২৬, শিবসাগরে ১৬, শোণিতপুরে ৩৯, তিনসুকিয়ায় ৫৮, ওদালগুড়িতে ১২ এবং পশ্চিম কারবি আংলং জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, প্রথম থেকে এবারের তৃতীয় ঢেউয়ে রাজ্যে কোভিড-মুক্ত হয়েছেন সর্বমোট ৬,১৭,৮২৫ জন, শতাংশের হার ৯৬.৪৪। এছাড়া কোভিডে মৃত্যু হয়েছে সর্বমোট ৬,১৯৭ জনের, শতাংশের হার ০.৯৭। নমুনা পরীক্ষা হয়েছে সর্বমোট ২,৭১,১৪,৪৫৯ জনের। সক্রিয় সংক্রমিত মোট ৬,৪০,৪৫৯ জন।
আজ শনিবারের সর্বশেষ তথ্য এই খবর লেখা পর্যন্ত প্রকাশ করেনি স্বাস্থ্য দফতর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top