News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে ফের বিষমদ আতঙ্ক! এবার নালন্দায় মৃত্যু ৫ জনের
Image

বিহারে ফের বিষমদ আতঙ্ক! এবার নালন্দায় মৃত্যু ৫ জনের

নালন্দা, ১৫ জানুয়ারি (হি.স.): বিহারে আবারও বিষমদ আতঙ্ক, এবার বিহারের নালন্দা জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের পরিবারের দাবি, বিষাক্ত মদ খাওয়ার কারণেই ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নালন্দা জেলার সোহসরায় থানার অন্তর্গত ছোটি পাহাড়ি ও পাহাড় তল্লি মহল্লার ঘটনা। বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও ৩ জন, তাঁদের চিকিৎসা চলছে।

শনিবার সকালে মৃতদের পরিজনরা জানিয়েছেন, বিষমদ খাওয়ার পর থেকেই সবাই অসুস্থ হয়ে পড়েন এবং ৫ জনের মৃত্যু হয়। ৩ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। স্টেশন হাউস অফিসার সুরেশ প্রসাদের পর সদরের ডিএসপি শিবলী নোমানী দুই মহল্লায় পৌঁছে পরিজনদের সঙ্গে কথা বলেন। মানপুরা থানার অন্তর্গত হরগাওয়া গ্রামেও সন্দেহজনক অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top