নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সেনাবাহিনী দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈনিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীর প্রতি কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী শনিবার সকালে টুইটারে লিখেছেন, সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত ভারতীয় সেনাবাহিনী। টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, দেশের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অমূল্য অবদানে কোনও শব্দই যথার্থ নয়।
১৫ জানুয়ারি সেনাবাহিনী দিবস হিসেবে পালিত হয়। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “সেনাবাহিনী দিবসে সাহসী সৈনিক, ভেটেরান্স ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা। সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত ভারতীয় সেনাবাহিনী। দেশের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অমূল্য অবদানে কোনও শব্দই যথার্থ নয়।”

