News Flash

  • Home
  • Uncategorized
  • ছাবিবশ ঘন্টা পথ অবরোধ করেও মহোৎসবের অনুমতি দিল না প্রশাসন, ভেস্তে গেল সকল আয়োজন
Image

ছাবিবশ ঘন্টা পথ অবরোধ করেও মহোৎসবের অনুমতি দিল না প্রশাসন, ভেস্তে গেল সকল আয়োজন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ জানুয়ারি৷৷ ছাবিবশ ঘন্টা পথ অবরোধ করেও মহোৎসবের অনুমতি দিলনা প্রশাসন৷ভেস্তে গেল সকল আয়োজন৷ বর্তমান করোনা পরিস্থিতির কারনে প্রশাসনিক তরফে তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরের মহোৎসবের অনুমতি না দেওয়াতে মন্দির কতৃপক্ষ ও সানীয় জনগণ বুধবার সকাল এগারোটা থেকে কদমতলা-রানী বাড়ি সড়ক অবরোধ করে বসেন৷চলে বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত৷ কিন্তু কোন প্রশাসনিক আধিকারিক অকুস্থলে এসে পথ অবরোধকারীদের বিকল্প ব্যবস্থা অথবা আশ্বস্ত করেন নি৷ অবশেষে টানা ছাবিবশ ঘন্টা পথ অবরোধের পর সকল আয়োজনে জল ঢেলে মহোৎসব বাতিলের সিদ্ধান্ত নেয় মন্দির কতৃপক্ষ৷

স্বাভাবিকভাবে বাৎসরিক মহোৎসব ভেস্তে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন ধর্মপ্রাণ জনগণ৷ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা ব্লকাধীন তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরে মকর সংক্রান্তির দিন থেকে পঞ্চাশ তম বার্ষিক মহোৎসব হওয়ার কথা ছিল৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারনে মঙ্গলবার জেলাশাসকের কাছে অনুমতি চেয়েছিলেন মন্দির কতৃপক্ষ৷

জেলাশাসক উৎসবের অনুমতি দিলেও মেলা করার অনুমতি দেননি৷ কিন্তু বুধবার সকালে কদমতলা থানার ওসি মেলা এবং বাৎসরিক উৎসব দুটোই বন্ধের নির্দেশ দেন৷ কিন্তু তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরে দীর্ঘ ঊনো পঞ্চাশ বছর থেকে বাৎসরিক উৎসব পালিত হচ্ছে৷ তাই কদমতলা থানার ওসি মহোৎসব না করার নির্দেশ দেওয়াতে মন্দির কতৃপক্ষ সহ এলাকাবাসীরা বুধবার সকাল এগারোটা থেকে কদমতলা-রানীবাড়ী সড়ক অবরোধ করে বসেন৷তাদের বক্তব্য, প্রশাসন কভিড বিধি মেনে ছোট্টো পরিসরে বাৎসরিক মহোৎসব করার অনুমতি প্রদান করুক৷ পথ অবরোধ চলে টানা ছাবিবশ ঘন্টা৷

কিন্তু কোন প্রশাসনিক আধিকারিক অকুস্থলে এসে বিকল্প ব্যবস্থা অথবা অবরোধকারীদের আশ্বস্ত করেন নি বলেও অভিযোগ৷ অবশেষে টানা ছাবিবশ ঘন্টা পথ অবরোধের পর বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ কালাচাঁদ মিলন মন্দির কতৃপক্ষ ও সানীয় জনগণ তাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ প্রত্যাহার করে আপাতত মহোৎসব বন্ধই করে দিলেন৷

স্বাভাবিকভাবে ঐতিহ্যবাহী তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরের বাৎসরিক মহোৎসব ভেস্তে যাওয়াতে ক্ষোভে ফুঁসছেন ধর্মপ্রাণ জনগণ৷ পাশাপাশি টানা ছাবিবশ ঘন্টা কদমতলা-রানী বাড়ি সড়ক অবরোধের ফলে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top