News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ১২৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের, মহিলা ও যুবকদের প্রাধান্য
Image

উত্তর প্রদেশে ১২৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের, মহিলা ও যুবকদের প্রাধান্য

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে যে নারীশক্তির জয়জয়কার শোনা গিয়েছিল, প্রার্থী ঘোষণার ক্ষেত্রেও তারই প্রতিফলন দেখা গেল। প্রথম দফার প্রার্থী ঘোষণাতেই সকলকে চমকে দিয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে উন্নাওয়ের নির্যাতিতার মায়ের নাম। বৃহস্পতিবার উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের তরফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। মোট ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যার মধ্যে ৫০ জন মহিলা।

প্রার্থী তালিকা প্রকাশ করার পর উত্তর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, “মোট ১২৫ জন প্রার্থীর মধ্যে ৪০ শতাংশ মহিলা এবং ৪০ শতাংশ যুবক। এই ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমে আমরা উত্তর প্রদেশে নতুন ধরনের রাজনীতি আনতে পারব বলে আশা করছি।” প্রিয়াঙ্কা আরও বলেছেন, “উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ১২৫ জন প্রার্থীর প্রথম তালিকায় ৫০ জন মহিলা রয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন উন্নাও গণধর্ষণ-কাণ্ডের শিকার কিশোরীর মা আশা সিংও। শাহজাহানপুর থেকে আমরা আশা কর্মী পুনম পান্ডেকে ময়দানে নামিয়েছি যিনি সম্মানী বৃদ্ধির জন্য একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top