News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে দৈনিক আক্রান্ত আড়াই লক্ষের দোরগোড়ায়, সংক্রমণের হার ১৩ শতাংশ পার
Image

দেশে দৈনিক আক্রান্ত আড়াই লক্ষের দোরগোড়ায়, সংক্রমণের হার ১৩ শতাংশ পার

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স) : ভয়াবহ থেকে আরও ভয়াবহ হচ্ছে দেশের কোভিড গ্রাফ। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে রীতিমতো উল্কার গতিতে। দু’লক্ষ ছাড়িয়ে আড়াই লক্ষের কাছে পৌঁছে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। সঙ্গে সংক্রমণের হারও ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ। যেনতেন প্রকারেণ সংক্রমণের গতি নিয়ন্ত্রণ করা না গেলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো এবারেও ভেঙে পড়তে পারে দেশের স্বাস্থ্য ব্যবস্থা।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। যা আগের দিনের থেকে প্রায় ২৭ শতাংশ বেশি। আগের দিন যেখানে আক্রান্তের সংখ্যাটা ১৫ শতাংশ বেরেছিল, সেখানে এই আজ এই বিরাট বৃদ্ধি রীতিমতো উদ্বেগের। দেশের পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে হয়েছে ১৩.১১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে হয়েছে ১০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৫ হাজার ৪৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। ৪৬ হাজার ৭২৩ জন করোনায় সংক্রমিত। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে তা সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২২ হাজার ১৫৫ জন। কর্নাটক (২১,৩৯০) এবং তামিলনাড়ুতেও (১৭,৯৩৪) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত অনেকটাই বেড়েছে। কেরলে বেড়ে ১২ হাজার এবং উত্তরপ্রদেশে তা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। রাজস্থান, গুজরাত এবং ওড়িশায় দৈনিক সংক্রমণ ১০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। বিহার, পঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, ছত্তীসগঢ় এবং গোয়াতেও আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, অসম, উত্তরাখণ্ড, হিমাচলেও আক্রান্ত বাড়তে শুরু করেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top