News Flash

  • Home
  • Uncategorized
  • সপা-কে খোঁচা রাউতের, বললেন উত্তর প্রদেশে কোনও দলের সঙ্গে জোট নয়
Image

সপা-কে খোঁচা রাউতের, বললেন উত্তর প্রদেশে কোনও দলের সঙ্গে জোট নয়

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে কোনও দলের সঙ্গে জোট করবে না শিবসেনা। জানিয়ে দিলেন শিবসেনার সাংসদ ও নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে খোঁচা দিয়ে সঞ্জয় রাউত বলেছেন, সমাজবাদী পার্টির সঙ্গে মতাদর্শগত পার্থক্য রয়েছে শিবসেনার। উত্তর প্রদেশে এবার পরিবর্তন আনাই লক্ষ্য বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।

ইতিমধ্যেই সঞ্জয় রাউত জানিয়েছেন, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৫০ থেকে ১০০টি আসনে লড়বে শিবসেনা। এরপর বৃহস্পতিবার সকালে তিনি বলেছেন, “উত্তর প্রদেশে কোনও জোটের মধ্যে থাকছে না শিবসেনা। সমাজবাদী পার্টির সঙ্গে আমাদের মতাদর্শগত পার্থক্য রয়েছে, আমরা উত্তর প্রদেশে পরিবর্তন চাইছি। উত্তর প্রদেশে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু আমরা কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি শুধুমাত্র বিজেপিকে আঘাত না করার জন্য।” উল্লেখ্য, উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তম দফা ৭ মার্চ। ভোটগণনা হবে ১০ মার্চ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top