News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে করোনার থাবা, শ্রীকান্ত-সহ সাত জন আক্রান্ত
Image

ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে করোনার থাবা, শ্রীকান্ত-সহ সাত জন আক্রান্ত

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স) : ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে বড় থাবা বসাল করোনা। কিদম্বি শ্রীকান্ত-সহ মোট সাত জন ভারতীয় খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। এঁরা কেউই আর এবারের প্রতিযোগিতায় খেলতে পারবেন না।

সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতা শ্রীকান্ত ছাড়াও বৃহস্পতিবার অশ্বিনী পোনাপ্পা, রীতিকা থ্যাকার, ত্রিসা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন আমন সিং এবং খুশি গুপ্তর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (বাই) প্রতিযোগিতার মাঝপথে এই সাতজনের বদলি নিতে পারবে না।
এদিকে বি সাই প্রণীথ, মণু আত্রি এবং ধ্রুব রাওয়ত প্রতিযোগিতা শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছেন। ফলে তাঁরা আগেই সরে দাঁড়িয়েছেন। ডাবলস খেলোয়াড় সিন ভেনডি এবং কোচ নাথন রবার্টসন করোনা আক্রান্ত হওয়ার পর ইংল্যান্ডের গোটা দল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে। শুক্রবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা। পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, এইচএস প্রণয় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top