News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স) : করোনার পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। করোনা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় প্রধানমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ‘পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত।’ বাংলার করোনা পরিস্থিতি নিয়ে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২২,১৫৫ জন। যা গতকালের চেয়ে হাজার সাতান্ন বেশি। তবে মৃতের সংখ্যা দেখে উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্যবিশেষজ্ঞদের মধ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ২৩ জন। করোনার তৃতীয় ঢেউ শুরুর পর এই প্রথম একদিনে এতজনের মৃত্যু হল বাংলায়। আক্রান্তের নিরিখে কলকাতা শীর্ষ স্থানে থাকলেও মৃত্যু বেশি উত্তর ২৪ পরগনাতে। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২১ হাজারের বেশি, ১৯ জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছিলেন ৬৫৬৫ ও ৬ জনের মৃত্যু।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top