News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-মুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, শুরু করলেন ‘দাদাগিরি’র শ্যুটিং
Image

করোনা-মুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, শুরু করলেন ‘দাদাগিরি’র শ্যুটিং

কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): করোনা-মুক্ত হয়ে ফের কাজে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদাগিরি’-র শ্যুটিং শুরু করলেন তিনি। সৌরভ কোভিডে আক্রান্ত হওয়ার পরে বেশ কয়েক দিন বন্ধ ছিল ‘দাদাগিরি’-র শ্যুটিং। বুধবার থেকে সেই কাজ আবার শুরু করলেন তিনি। গত মাসের শেষ দিকে করোনা আক্রান্ত হন সৌরভ। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থা প্রথম থেকেই স্থিতিশীল ছিল তাঁর। ওমিক্রনে আক্রান্ত হননি সৌরভ। বছরের শেষ দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সৌরভ। বাড়িতেই চিকিৎসা চলছিল এত দিন, ছিলেন নিভৃতবাসে। এ বার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর ফের ‘দাদাগিরি’-র ফ্লোরে পৌঁছে গিয়েছেন দাদা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top