News Flash

  • Home
  • Uncategorized
  • Hanging : জয়নগরে এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Hanging : জয়নগরে এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ মঙ্গলবার সকালে দক্ষিণ জয়নগরে হাওড়া নদীর তীরে একটি গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় লোকজন রাস্তার পাশের জঙ্গলে মৃতদেহটি গাছের মধ্যে ঝুলতে দেখে বটতলা আউটপোস্টের পুলিশকে খবর দেয়৷


খবর পেয়ে বটতলা আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ৷এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সে কিছুদিন ওই এলাকায় মাছ ফেরি করে বিক্রি করেছে৷তবে তার নাম ঠিকানা কিছুই জানেন না এলাকার মানুষজন৷


মঙ্গলবার সাতসকালে হাওড়া নদীর তীর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এটি আত্মহত্যা, নাকি তাকে হত্যা করে মৃতদেহটি নদীর পাশে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷ বটতলা আউট পোষ্টের পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top