News Flash

  • Home
  • Uncategorized
  • Violence : টিএমসিতে চোরের দৌরাত্ম্য, রোগীর টাকা ও মোবাইল চুরি
Image

Violence : টিএমসিতে চোরের দৌরাত্ম্য, রোগীর টাকা ও মোবাইল চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ রোগীর নাম সমীর দেববর্মা বাড়ি বিশালগড়৷ প্রচন্ড পেটে ব্যথা নিয়ে তিনি হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন৷ নগদ ১০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন বালিশের নিচে রেখে তিনি রাতে ঘুমিয়ে পড়েন৷ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করেন তার টাকা এবং দুটি মোবাইল ফোন নেই৷

তাতে রীতিমত হতভম্ব হয়ে পড়েন চিকিৎসাধীন সমীর দেববর্মা৷ তিনি বিষয়টি অন্যান্য রোগী এবং রোগীর পরিবারের লোকদেরকে জানান৷ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদেরকে জানানো হয়৷কিন্তু টাকা এবং মোবাইল ফোনের হদিস মেলেনি৷ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও রোগীর পরিবারের লোকজনদের মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে চোরকে খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সমীর দেববর্মা এবং হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীরা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top