News Flash

  • Home
  • Uncategorized
  • Congress : কদমতলা হাসপাতালে বাগবাসা ব্লক কংগ্রেসের ডেপুটেশন
Image

Congress : কদমতলা হাসপাতালে বাগবাসা ব্লক কংগ্রেসের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ ডিসেম্বর৷৷ উত্তরের ৫৫ নং বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এম ও আই সির নিকট পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয়৷ শুক্রবার দুপুর বারোটায় বাগবাসা ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল এম ও আই সি সন্দীপ দেবের নিকট ডেপুটেশন প্রদান করেন৷মূলত সিপিআইএম শাষিত বাগবাসা বিধানসভা ও কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের উপস্বাস্থ্য কেন্দ্র ও কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো মজবুত করার লক্ষেই উক্ত ডেপুটেশন৷ আজকের পাঁচ দফা দাবি গুলির মধ্যে হল,বাগবাসা বিধানসভা কেন্দ্রের লালছড়া,বকবকি, পশ্চিম ইছাই লালছড়া ও লক্ষী নগর উপস্বাস্থ্য কেন্দ্র গুলির বেহাল দশা৷

অতিসত্বর উক্ত স্বাস্থ্যকেন্দ্র গুলিতে চিকিৎসক,এম পি ডাবলু সহ স্বাস্থ্য কর্মী নিয়োগ করে জনগণের পরিষেবার যোগ্য করে তুলতে হবে৷ ত্রিপুরা অসম সীমান্তের বিস্তর এলাকা জুড়ে অবস্থিত কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটিও বেহাল দশায় ধুঁকছে৷ উক্ত সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক,স্টাফ নার্স, সোনোগ্রাফি, এক্সরে ও ব্লাড ব্যাংকের ব্যবস্থা করতে হবে৷ দিতে হবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকও৷শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিও বেহাল দশায় পরিণত, সেখানেও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, স্টাফ নার্স দিয়ে জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবায় গড়ে তুলতে হবে৷তাছাড়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ঔষধ প্রদানের দাবি জানায় কংগ্রেস৷ কংগ্রেস দলের পাঁচ দফা দাবি দাওয়া গুলি উত্তর জেলার জেলা স্বাস্থ্য আধিকারিকের নিকট প্রেরণ করে সমস্যাগুলো নিরসনের আশ্বাস প্রদান করেন কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এম ও আই সি সন্দ্বীপ দেব৷ আজকের বাগবাসা ব্লক কংগ্রেসের প্রতিনিধি মূলক ডেপুটেশন উপস্থিত ছিলেন বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ,ব্লক কংগ্রেস কমিটির সেক্রেটারি আব্দুল ছমেদ,সহ-সভাপতি প্রদীপ সিনহা প্রমুখ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top