News Flash

  • Home
  • Uncategorized
  • Transfer : শিক্ষক বদলীর প্রতিবাদে কলসী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা
Image

Transfer : শিক্ষক বদলীর প্রতিবাদে কলসী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর৷৷ শিক্ষক বদলীর প্রতিবাদে কলসী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে তালা ঝুলালো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে কর্মরত শিক্ষক অমর চাঁদ দাসের বদলির আদেশ বেরহয়েছে৷ শিক্ষক বদলীর কথাজানতে পেরে শুক্রবার প্রতিবাদে সমিলহয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা৷ প্রতিবাদ করারজন্য ক্লাস বয়কটকরে বিদ্যালয়ে তালা লাগালো ছাত্র ছাত্রীরা৷


এই নিয়ে ছাত্র ছাত্রীরা সংবাদমাধ্যমের সামনে জানায় বিদ্যালয়ে শিক্ষকের পরিবর্তে শিক্ষক দিতেহবে৷ বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৭০০ এর অধিক ছাত্র ছাত্রী রয়েছে৷ বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ১০ জন৷ তাই শিক্ষক বদলীহয়েগেলে ছাত্র ছাত্রীরা আরো অসুবিধার সন্মুখিনহতেহবে৷ ছাত্র ছাত্রীদের এও অভিযোগ বর্তমানে বিদ্যালয়ে সঠিকভাবে ক্লাসহয়না৷ এছারা বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জরজরিত৷ এরমধ্যে বিশেষকরেরয়েছে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বসারসঠিক ব্যাবস্থানেই৷


যারফলে বাধ্যহয়ে ফ্লোরেবসে ছাত্র ছাত্রীদের ক্লাসকরতেহয়৷ তাছারা বিদ্যালয়ে ব্লেকবোর্ডের লেখা সঠিকভাবে বুঝতে পারেনা ছাত্র ছাত্রীদের এমনটাই অভিযোগ৷ বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎতের সমস্যা রয়েছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের৷ ছাত্র ছাত্রীদের অভিযোগের সত্যতা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেন বিদ্যালয়ের শিক্ষক সপন সরকার৷ এখন দেখার বিষয় ছাত্র ছাত্রীদের আন্দোলনের প্রভাব দপ্তর কতটুকু প্রভাবিতহন৷ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ও শিক্ষক স্বল্পতা দূরীকরনে দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top