News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ফের ওমিক্রন আক্রান্তের হদিশ, আয়ারল্যান্ড ফেরত ভর্তি আলিপুরের হাসপাতালে
Image

রাজ্যে ফের ওমিক্রন আক্রান্তের হদিশ, আয়ারল্যান্ড ফেরত ভর্তি আলিপুরের হাসপাতালে

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : শহরে ফের মিলল করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের হদিশ। আয়ারল্যান্ড ফেরত ব্যক্তি ওমিক্রন পজিটিভ।

সূত্রের খবর, ওমিক্রন আক্রান্ত ব্যক্তি আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বর্তমানে তাঁর কার্যত কোনও উপসর্গই নেই বলে জানা গেছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, সেই সব ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। তাঁদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

জানা গেছে, ২৭ বছরের এই ওমিক্রন আক্রান্তর বিমানবন্দরে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তার আগে ডাবলিনেও তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। বাড়িতে ফিরে অসুস্থতা বোধ করলে তাঁর করোনা পরীক্ষা হয়। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি আলিপুরের হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার আলিপুর হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর নুমনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তার রিপোর্ট আজ পজিটিভ এসেছে। অর্থাৎ, জানা গিয়েছে তিনি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, তাঁকে আরও সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে। পর পর ৪৮ ঘণ্টায় দুটি করোনা রিপোর্ট নেগেটিভ এলে তবেই ওই ব্যক্তিকে ছাড়া হবে।

উল্লেখ্য, সংক্রমণের নিরিখে দেশের প্রথম ৫টি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, বাংলা, কর্ণাটকে সবচেয়ে বেশি সংক্রমণ, এমনই জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।দেশের ১৭টি রাজ্যে এখনও পর্যন্ত ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলিছে। দেশে ওমিক্রন নেগেটিভ ১১৪ জন, জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য সচিব।ওমিক্রন উদ্বেগের প্রেক্ষাপটে স্বাস্থ্য দফতর লোকজনকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। বিশেষ করে, উৎসবের মরশুমে মাস্ক পরা ও দূরত্ব বিধি মেনে চলার মতো নিয়ম কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, শহরে আরও দুই ওমিক্রন আক্রান্তের হদিশ মিলিছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top