News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় অসমের যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

ত্রিপুরায় অসমের যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৮ ডিসেম্বর (হি. স.) : সাতসকালে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই থানাধীন সিপাইহাওর গাঁওসভার জিতাছড়া এলাকায়। মৃতদেহ তল্লাশি করে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের বাড়ি অসমের বংগাইগাঁওয়ে। মৃতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

শনিবার সকালে খোয়াই থানাধীন সিপাইহাওর গাঁওসভার জিতাছড়ার একটি রাবার বাগানে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।এদিন সকালে স্থানীয় শ্রমিকরা কাজের সন্ধানে বের হলে রাবার বাগানের একটি গাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে মৃতদেহটি নামিয়ে আনেন। পুলিশ তল্লাশি চালিয়ে মৃতের প্যান্টের পকেটে মানিব্যাগ উদ্ধার করেছে। তাতে একটি মোবাইল ফোন নাম্বার সহ একটি আঁধার কার্ড পেয়েছে পুলিশ। আধার কার্ডের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, মৃতের নাম মোস্তাক আলী। আঁধার কার্ডে উল্লেখিত জন্মতারিখ অনুসারে তাঁর বয়স কুড়ি বছর হবে। সেখান থেকেই মৃতের ঠিকানাও জানতে পেরেছে পুলিশ। মানিব্যাগের ভেতরে পাওয়া মোবাইল ফোনে যোগাযোগ করে পুলিশ মৃতের পরিবারকে এবিষয়ে জানিয়েছে। পরিবারের সদস্যরা খোয়াইয়ে আসছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মৃত যুবক অসমের বংগাইগাঁও থেকে ত্রিপুরায় এসে কি কাজ করছিলেন এবং কেনই তিনি ওই জায়গায় গিয়ে আত্মহত্যা করলেন, সবকিছুই রহস্যজনক ঠেকেছে পুলিশের। পরিবারের লোকজন এসে পৌঁছালে রহস্য উদঘাটন করা যাবে বলে পুলিশের বিশ্বাস। মৃতদেহটি খোয়াই জেলা হাসপাতালের মর্গে এনে রাখা হয়েছে। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top