News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura Police: বাড়ছে দুঘটনা, নিয়ন্ত্রণে আনতে জাতীয় সড়কে কাগজপত্র পরীক্ষায় নামল পুলিশ
Image

Tripura Police: বাড়ছে দুঘটনা, নিয়ন্ত্রণে আনতে জাতীয় সড়কে কাগজপত্র পরীক্ষায় নামল পুলিশ

আগরতলা, ১৪ ডিসেম্বর : যান সন্ত্রাস নিত্যদিনের ঘটনা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তবে, অধিকাংশ ক্ষেত্রেই যান চালকদের গাফিলতির কারণে মূল্যবান প্রাণ হারাতে হচ্ছে। আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে যান দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে যানবাহনের নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক পুলিশ রাস্তায় নেমেছে। মঙ্গলবার বেশ কিছু সংখ্যক যানবাহন আটক করে বৈধ কাগজপত্র না থাকার কারণে জরিমানা আদায় করা হয়েছে।
প্রসঙ্গত, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলেছ। তাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। আবার দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই পঙ্গুত্বের জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। ফলে বহু পরিবার অসহায় হয়ে পড়ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে ঘর থেকে বের হয়ে পরিবারের কোনো সদস্য ঘরে ফিরে না আসা পর্যন্ত পরিবারের লোকজন নিশ্চিত হতে পারছেন না।
দুর্ঘটনার হার প্রতিনিয়ত বৃদ্ধি পেলেও ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয় বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। অবশেষে বিশ্রামগঞ্জ থানার মূল ফটকের সামনে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে যানবাহন আটক করে কাগজপত্র তল্লাশি শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার  বেলা সাড়ে এগারটা নাগাদ বিশ্রামগঞ্জ থানার ট্রাফিক ইউনিটের উদ্যোগে বিশ্রামগঞ্জ থানার মূল ফটকের সামনে ৫০ থেকে ৬০টি গাড়ি আটক করে কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। গাড়িগুলির কাগজপত্র পরীক্ষা করে সর্বমোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং যে সমস্ত গাড়ি জরিমানা দিতে ইচ্ছুক নয় তাদের বিরুদ্ধে মোটর ভেহিকেল অ্যাক্ট  অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান বিশ্রামগঞ্জ থানা ট্রাফিক ইউনিটের এএসআই রতন গোস্বামী। যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top