আগরতলা, ১৪ ডিসেম্বর : যান সন্ত্রাস নিত্যদিনের ঘটনা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তবে, অধিকাংশ ক্ষেত্রেই যান চালকদের গাফিলতির কারণে মূল্যবান প্রাণ হারাতে হচ্ছে। আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে যান দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে যানবাহনের নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক পুলিশ রাস্তায় নেমেছে। মঙ্গলবার বেশ কিছু সংখ্যক যানবাহন আটক করে বৈধ কাগজপত্র না থাকার কারণে জরিমানা আদায় করা হয়েছে।
প্রসঙ্গত, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলেছ। তাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। আবার দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই পঙ্গুত্বের জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। ফলে বহু পরিবার অসহায় হয়ে পড়ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে ঘর থেকে বের হয়ে পরিবারের কোনো সদস্য ঘরে ফিরে না আসা পর্যন্ত পরিবারের লোকজন নিশ্চিত হতে পারছেন না।
দুর্ঘটনার হার প্রতিনিয়ত বৃদ্ধি পেলেও ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয় বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। অবশেষে বিশ্রামগঞ্জ থানার মূল ফটকের সামনে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে যানবাহন আটক করে কাগজপত্র তল্লাশি শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে এগারটা নাগাদ বিশ্রামগঞ্জ থানার ট্রাফিক ইউনিটের উদ্যোগে বিশ্রামগঞ্জ থানার মূল ফটকের সামনে ৫০ থেকে ৬০টি গাড়ি আটক করে কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। গাড়িগুলির কাগজপত্র পরীক্ষা করে সর্বমোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং যে সমস্ত গাড়ি জরিমানা দিতে ইচ্ছুক নয় তাদের বিরুদ্ধে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান বিশ্রামগঞ্জ থানা ট্রাফিক ইউনিটের এএসআই রতন গোস্বামী। যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

Tripura Police: বাড়ছে দুঘটনা, নিয়ন্ত্রণে আনতে জাতীয় সড়কে কাগজপত্র পরীক্ষায় নামল পুলিশ
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















