News Flash

  • Home
  • Uncategorized
  • Crime : বিভিন্ন ঠিকেদারি কাজ নিয়ে নিকোজিশান‌ বাণিজ্য বহাল
Image

Crime : বিভিন্ন ঠিকেদারি কাজ নিয়ে নিকোজিশান‌ বাণিজ্য বহাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। নিকোজিশান‌ বানিজ্যকে কেন্দ্র করে স্বদলীয় কর্মীর হাতে আক্রান্ত শাসক বিজেপি দলের বিলোনিয়া মহকুমাধীন দক্ষিণ ভারত চন্দ্র নগর পঞ্চায়েত প্রধানের স্বামী । আহতের নাম সঞ্জিত চৌধুরী। বাম আমলের অপসংস্কৃতির রাম আমলেও অব্যাহত রয়েছে। বিভিন্ন ঠিকেদারি কাজ নিয়ে নিকোজিশান‌ বাণিজ্য বহাল তবিয়তে চলেছে। তাতে শাসক দলের অন্দরে নানা অঘটন ঘটে চলেছে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার দক্ষিণ ভারত চন্দ্র নগর পঞ্চায়েত প্রধানের স্বামীনিকোজিশান‌ বাণিজ্যকে কেন্দ্র করে আক্রমণের শিকার হয়েছেন।


ঘটনার পর গ্রাম প্রধান বিলোনিয়া থানার দ্বারস্থ হয়েছেন । বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত প্রধানের স্বামী । বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রধানের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন। ঘটনা রবিবার বিকেলে বিলোনিয়া মনুরমুখ তবলা চোমুহনি এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম সনজিৎ চৌধুরী। বাড়ি মনুরমুখ তবলা চোমুহনি এলাকায় । আক্রান্ত সঞ্জিৎ চৌধুরী দক্ষিণ ভারত চন্দ্রনগর পঞ্চায়েতের শাসক বিজেপি দলের প্রধান লক্ষী চৌধুরীর স্বামী। ঘটনায় জানা যায় সঞ্জিৎ চৌধুরী লেবারদের মজুরি দেওয়ার জন্যে নিজ বাড়ি থেকে বের হয়ে তবলা চৌমুহনীতে আসার পর শাসক বিজেপি দলের তিন কার্যকর্তা নাকি হঠাৎ মারুতি গাড়ি থেকে নেমে এসেই আক্রমন শুরু করে।এমনই অভিযোগ আক্রান্ত প্রধানের স্বামী ও প্রধানের । রাজন দেবনাথ, দুর্যোধন দে ও সুমন দত্ত এই তিন জন বিজেপির কার্যকর্তা মিলে আক্রমন শুরু করে কিল ঘুষি মারতে থাকে বলে অভিযোগ । এমনকি পকেটে থাকা এক লাখ টাকাও ছিনতাই করে বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রধান লক্ষী চৌধুরী । এরপর এলাকার লোকজনের সহযোগিতায় বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য । প্রধান লক্ষ্মী চৌধুরী আক্রমণকারীদের বিরুদ্ধে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top