News Flash

  • Home
  • Uncategorized
  • Mayank : ওয়াংখেড়েতে সুনীল গাওস্করের রেকর্ড স্পর্শ করলেন ময়াঙ্ক
Image

Mayank : ওয়াংখেড়েতে সুনীল গাওস্করের রেকর্ড স্পর্শ করলেন ময়াঙ্ক

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স) : রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল গাওস্করের রেকর্ড ছুঁলেন ময়াঙ্ক আগরওয়াল। গড়লেন এক বিরল রেকর্ড। ওয়াংখেড়েতে তৃতীয় ভারতীয় ওপেনার হিসাবে পরপর দু ইনিংসে অর্ধশতানের বেশি স্কোর করলেন ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করলেন ময়াঙ্ক।

প্রথম ইনিংসে ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। তাঁর হাত ধরেই ভারত টপকেছিল ৩০০ রানের গন্ডি। দ্বিতীয় ইনিংসে ময়াঙ্কের চোখ ছিল ফের একটা শতরানের। সপ্তম ভারতীয় হিসাবে পরপর দু ইনিংসে শতরান করার নজির গড়ার লক্ষ্যে নেমেছিলেন তিনি।

কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ৬২ রানেই থামতে হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালকে। সপ্তম ভারতীয় হিসাবে পরপর দু ইনিংসে শতরান করার রেকর্ড গড়তে পারেননি ঠিকই। কিন্তু সুনীল গাওস্করের তালিকায় নিজের নাম তুলে ফেললেন ঠিকই। ১৯৭৮ সালে ওয়াংখেড়েতেই সুনীল গাওস্কর করেছিলেন ২০৫ ও ৭৩ রান। তাদের এলিট তালিকায় নতুন নাম এখন ময়াঙ্ক আগরওয়াল।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top