News Flash

  • Home
  • Uncategorized
  • Snatched : কিল্লায় অস্ত্র উঁচিয়ে ব্যবসায়ীর টাকা পয়সা ছিনতাই, গাড়ি ভাঙচুর
Image

Snatched : কিল্লায় অস্ত্র উঁচিয়ে ব্যবসায়ীর টাকা পয়সা ছিনতাই, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ গোমতী জেলার উদয়পুরের পূর্ব খুপিলং গ্রাম পঞ্চায়েতে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করেছে ছিনতাই বাজরা৷ ধারালো অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীকে কাছ থেকে অর্থ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য গোটা উদয়পুর মহকুমা জুড়ে৷ ঘটনা রবিবার রাতে উদয়পুর মহকুমার অন্তর্গত পূর্ব খুপিলং গ্রাম পঞ্চায়েত সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে রতন দেবনাথ নামে এক হকার তার লাল রঙের মাল বুঝাই ক্যান্টার অটো নিয়ে আঠারোভোলা বাজার থেকে আসছিলেন৷যার নম্বর টিআর০৩-ও -১৮৫৩৷ব্যবসা শেষে নিজ গাড়ি নিয়ে আঠারোভোলা বাজার থেকে আসার পথে দুই যুবক রতন বাবুর পথ আটকে সামনে যাবে বলে গাড়িতে উঠে৷ পূর্ব খুপিলং গ্রাম পঞ্চায়েত সংলগ্ণ এলাকায় আসতেই ঘটে বিপত্তি৷ অজ্ঞাত পরিচয় ওই দুই যুবক রতন দেবনাথ নামে ওই ব্যবসায়ীর পেছনে ধারালো অস্ত্র ধরে গাড়ি থেকে নামতে বলে৷


গাড়ি থেকে নামা মাত্রই ভেঙ্গে গুড়িয়ে দেয় ওই ব্যবসায়ীর গাড়ি৷ অভিযোগ, তখনই আগ্ণেয়াস্ত্র ঠেকিয়ে মারতে মারতে উনাকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ রতন বাবু জানান, নির্জন জায়গায় প্রাণে মারার হুমকি দিয়ে উনার কাছ থেকে আনুমানিক ৯ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়৷ পরবর্তী সময় স্থানীয় মানুষের আনাগোনা টের পেয়ে পালিয়ে যায় ওই দুই ছিনতাইবাজ৷ কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে নিজের গাড়ি নিয়ে খুপিলং এসপিও ক্যাম্পে পৌঁছে বিস্তারিত জানান ক্যাম্পের কর্মীদের৷ খবর দেওয়া হয় কিল্লা থানায়৷ কিল্লা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে৷ তবে গোটা ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায় গোটা পূর্ব খুপিলং এলাকায়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top