News Flash

  • Home
  • Uncategorized
  • Capital city : দুষণের জেরে ঘন ধোঁয়ায় ঢেকেছে রাজধানীকে
Image

Capital city : দুষণের জেরে ঘন ধোঁয়ায় ঢেকেছে রাজধানীকে

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স): ফের দূষণের বাড়বাড়ন্ত রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকায়। গত কয়েক দিনে দিল্লিতে দূষণের মাত্রা একটু কম থাকায় ধীরে ধীরে ছন্দে ফিরছিল স্বাভাবিক জনজীবন। কিন্তু রবিবার সকাল থেকেই ঘন ধোঁয়াশায় ঢেকে রাজধানী। সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর)-এর তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে সাতটাতেই দিল্লিতে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা বায়ুদূষণের মাত্রা ছিল ৩৮৬। যা ‘খুব খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে।

পিছিয়ে নেই দিল্লি সংলগ্ন বাকি দুই শহর গুরুগ্রাম আর নয়ডাও। আজ সকালে এই দুই জায়গাতেও একিউআইয়ের মাত্রা ছিল যথাক্রমে ৩৫৫ এবং ৩৯১। আবহবিজ্ঞানী ও পরিবেশবিদেরা জানাচ্ছেন, দিল্লির যা পরিস্থিতি তাতে শহরবাসীদের স্বাস্থ্যের উপরে ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়তে চলেছে। বাড়তে পারে শ্বাসকষ্টও। অন্তত আগামী দু’দিন দিল্লির আবহাওয়া এমন খারাপই থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে দিল্লিতে নির্মাণকাজ আগামী কয়েক দিনের জন্য ফের বন্ধ করে দেওয়া হয়েছে। দূষণ পরিস্থিতির জন্য কয়েক দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। আগামী সোমবার থেকে স্কুল-কলেজ-সহ বাকি শিক্ষাপ্রতিষ্ঠানে ফের অফলাইনে ক্লাস শুরু হওয়ার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে সোমবার থেকেও আদৌ অফলাইনে ক্লাস করানো যাবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top