News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পুর ও নগর ভোটে বিজেপির জয়জয়কার
Image

ত্রিপুরায় পুর ও নগর ভোটে বিজেপির জয়জয়কার

আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনে বিরোধীরা ধুয়ে-মুছে সাফ হয়ে গেছে। সমস্ত সংস্থায় উড়ল বিজেপির পতাকা। বলা যায়, একাধিপত্য কায়েম হয়েছে শাসক দল বিজেপির। আজ ভোটের ফলাফল ঘোষণা শুরু হতেই সেই ছবি স্পষ্ট হয়েছে। শুধু পুর নিগম নয়, সমস্ত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত বিজেপি দখল করেছে। শুধুমাত্র ধর্মনগর এবং বিলোনিয়া পুর পরিষদে ফলাফল ঘোষণা হয়নি। তবে সেখানেও বিজেপিই এগিয়ে রয়েছে।


অবশ্য এই প্রথম পুর নির্বাচনে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস এবং জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রা মথা। আমবাসা পুর পরিষদে তৃণমূল ও তিপ্রা মথা ১টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে। সিপিএম সর্বস্ব খুইয়ে সারা রাজ্যে মাত্র ৩টি ওয়ার্ড দখল করতে পেরেছে। পুর নিগমে খাতা খুলতে পারবে বলে মনে হচ্ছে না। আশ্চর্যের বিষয় হল, কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কারণ, একটি আসনেও শতবর্ষ প্রাচীন ওই দল জয়ী পারেনি। পুর নিগমে কংগ্রেস কোন সুযোগ পাবে বলে মনে হচ্ছে না।


সর্বশেষ খবর অনুযায়ী পুর নিগম ৫১টি ওয়ার্ডের মধ্যে ২৮টিতে ফলাফল ঘোষণা হয়েছে। সবকটি আসনেই বিজেপি জয়ী হয়েছে। ফলাফলের প্রবণতা দেখে মনে হচ্ছে, সবকটি আসনেই বিজেপি জয়ী হবে। তবে, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে করা প্রতিযোগিতা চলছে।


এখন পর্যন্ত ১১টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে ফলাফল ঘোষণা হয়েছে। সবকটি পুর ও নগর সংস্থায় বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। শুধু মাত্র পানিসাগর নগর পঞ্চায়েত, কৈলাসহর পুর পরিষদ এবং আমবাসা পুর পরিষদে সিপিএম ১টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top