News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পুর নির্বাচন : গণনা শুরু, এগিয়ে বিজেপি, পুর নিগমে ৯টি ওয়ার্ডে ইতিমধ্যে জয়ী
Image

ত্রিপুরায় পুর নির্বাচন : গণনা শুরু, এগিয়ে বিজেপি, পুর নিগমে ৯টি ওয়ার্ডে ইতিমধ্যে জয়ী

আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : পুর ও নগর সংস্থা নির্বাচনে গণনা শুরু হতেই প্রত্যাশিতভাবে শাসক দল বিজেপি অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে। পানিসাগর, আমবাসা এবং তেলিয়ামুড়ায় বিরোধীরা বিজেপিকে টেক্কা দিচ্ছে। সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কিছু আসনে এগিয়ে রয়েছে। আগরতলা পুর নিগমে এখন পর্যন্ত ৯টি ওয়ার্ডে বিজেপি জয়ী হয়েছে। দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস এবং পূর্বতন শাসক দল সিপিএম তৃতীয় স্থানে দৌড়াচ্ছে।
সকাল ৮টা থেকে ১৩টি গণনা কেন্দ্রে ভোটের গণনা শুরু হয়েছে। এক ঘন্টার মধ্যেই ভোটের ফলাফল বেরিয়ে আসতে শুরু করেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগরতলা পুর নিগম সহ অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের ভোট গণনা চলছে। ভোট গণনাকে কেন্দ্র করে সমস্ত ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রের বাইরে প্রচুর পরিমাণ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
আবারও প্রত্যাশিতভাবে জয়ের ধারা অব্যাহত রেখেছে শাসক দল বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃতীয় স্থানে উঠে আসতে শুরু করেছে সিপিআইএম। নির্বাচন কমিশনের প্রাপ্ত রিপোর্টে জানা গেছে, পুর নিগমে ২, ৩, ১৮, ১৯,২০, ২১, ৩৫, ৩৬ এবং ৩৭ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে বিজেপি জয়ী হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top