News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : স্কুলের বাস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক পথচারীর
Image

Accident : স্কুলের বাস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক পথচারীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। শনিবার অভয়নগর এ জি অফিসের রাস্তা মুখে অক্সিলিয়াম স্কুলের বাস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক পথচারীর। মৃতের নাম বেনু দেববর্মা। বাড়ি বড়জলা এলাকায়।


রাজধানী আগরতলা শহর এলাকাতেও পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। শনিবার অভয়নগর এ জি অফিসের রাস্তা মুখে অক্সিলিয়াম স্কুলের বাস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক পথচারীর। মৃত পথচারীর নাম বেনু দেববর্মা বলে জানা গেছে। তার বাড়ি বড়জলা এলাকায়। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে উঠেন। স্কুল বাসের চালককে আটক করে বেধড়ক মারধর করে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গেলে চিত্র সাংবাদিকদের ছবি তুলতে আপত্তি করেন স্থানীয়রা। তাতে চিত্র সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাস চালকের অসাবধানতার কারণেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top