News Flash

  • Home
  • খেলা
  • মানুষের জীবনকে সহজ করতে সেবার অনুভূতি নিয়ে কাজ করছে কেন্দ্র : প্রধানমন্ত্রী
Image

মানুষের জীবনকে সহজ করতে সেবার অনুভূতি নিয়ে কাজ করছে কেন্দ্র : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): দেশবাসীর জীবনকে সহজ ও সরল করতে সেবার অনুভূতি নিয়ে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “দেব দীপাবলি এবং প্রকাশ পর্ব উপলক্ষ্যে সকলকে আমার শুভেচ্ছা। এটা অত্যন্ত আনন্দের যে প্রায় দেড় বছর পর খুলেছে কর্তারপুর করিডর। দেশ সেবার পথ অবলম্বন করলেই জীবন সুন্দরভাবে চলতে পারে। আমাদের সরকার মানুষের জীবনকে সহজ করতে এই সেবার অনুভূতি নিয়েই কাজ করে যাচ্ছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “২০১৪ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, আমরা (সরকার) কৃষকদের কল্যাণ ও উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছিলাম… অনেকেই এই সত্যটি হয়তো জানেন না ৮০/১০০ জন ক্ষুদ্র কৃষক যাঁদের জমি ২ হেক্টরের কম এবং জনসংখ্যা 10 কোটির বেশি। এইটুকু জমি তাঁদের বেঁচে থাকা সম্বল। কৃষকরা যাতে তাঁদের কঠোর পরিশ্রমের জন্য সঠিক পরিমাণ মূল্য পান তা নিশ্চিত করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা গ্রামীণ অবকাঠামো বাজারকে শক্তিশালী করেছি। আমরা শুধু এমএসপি বাড়াইনি, রেকর্ড সরকারি ক্রয় কেন্দ্রও স্থাপন করেছি। আমাদের সরকারের ক্রয় গত কয়েক দশকের রেকর্ড ভেঙেছে।”

এরপরই প্রধানমন্ত্রী ঘোষণা করেন, “আমি সবাইকে জানাতে চাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি, এই মাসে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রক্রিয়া শুরু করব। আমি কৃষকদের অনুরোধ করছি তাঁদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য, আসুন নতুন করে শুরু করি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি যা করেছি, কৃষকদের জন্য করেছি। আমি যা করেছি তা দেশের জন্য। আপনাদের আশীর্বাদে আমি আমার কঠোর পরিশ্রমে কখনই কিছু বাদ দিইনি। আমি আপনাদের আশ্বস্ত করছি আমি এখন আরও কঠোর পরিশ্রম করব, যাতে আপনার স্বপ্ন, দেশের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।”

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top