News Flash

  • Home
  • খেলা
  • ফের ১০-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ৩০১ বেড়ে ভারতে মৃত্যু ৪.৬৪-লক্ষাধিক
Image

ফের ১০-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ৩০১ বেড়ে ভারতে মৃত্যু ৪.৬৪-লক্ষাধিক

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): ভারতে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, ৩০০-র গণ্ডি ছাড়িয়ে গেল মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। মঙ্গলবার সারাদিনে ভারতে মৃত্যু হয়েছে ৩০১ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,১৩৪ জন, ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,২৮,৫৫৫-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ২,২৩৮ জন, যা ৫২৭ দিনের মধ্যে সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১০,১৯৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৪,৬৬,৫৯৮ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৭ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৬৭ লক্ষ ৮২ হাজার ০৪২ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,১৩,৬৮,৭৯,৬৮৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ভারতে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ০.৮২ শতাংশ, বিগত ৪৪ দিন ধরে ২ শতাংশের নীচে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩০১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৪,১৫৩ জন (১.৩৫ শতাংশ)। ভারতে সুস্থতার স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,১৩৪ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৮,৭৩,৮৯০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৮ শতাংশ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top