News Flash

  • Home
  • বাণিজ্য
  • Announces manifesto : আগরতলায় সীমাবদ্ধ তৃণমূল কংগ্রেস, পুর নির্বাচনে নিগম এলাকার জন্য ইস্তেহার প্রকাশ
Image

Announces manifesto : আগরতলায় সীমাবদ্ধ তৃণমূল কংগ্রেস, পুর নির্বাচনে নিগম এলাকার জন্য ইস্তেহার প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরেই আবদ্ধ তৃণমূলের প্রতাপ৷ অন্তত পুর নির্বাচনকে ঘিরে ঘাসফুল শিবিরের ইস্তেহার প্রকাশে এমনটাই মনে হচ্ছে৷ কারণ, পুর নিগম নির্বাচনের ইস্তেহারে নবরত্নের ঘোষণা দিয়েছে তৃণমূল৷ কিন্ত, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে জয়ী হলে তবেই মানুষের সাথে আলোচনার মাধ্যমে উন্নয়নের রূপরেখা স্থির করবে মমতার দল৷ আজ আগরতলায় তারকা খচিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস ’’আগরতলার জন্য নবরত্ন’’ শিরোনামে ইস্তেহার প্রকাশ করেছে৷


এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু বিকাশ রায় বলেন, ত্রিপুরায় নির্বাচনকে ঘিরে ঠিকভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে না৷ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বিরোধীদের উপর দমন-পীড়ন চলছে৷ তাঁর অভিযোগ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিধায়কগণ লাগাতার হুমকি দিচ্ছেন৷ কারণ, তাঁরা ভিত সন্ত্রস্থ হয়ে পড়েছেন৷ তাঁর দাবি, ত রিপুরায় বিজেপির প্রকৃত বিকল্প একমাত্র তৃণমূল, মানুষ তা বুঝে গেছেন৷ তাঁর হুঙ্কার, হুমকি-ধমকি দিয়েও কোন অবস্থাতেই তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না৷


আজ তিনি তৃণমূলের ইস্তেহার প্রকাশের মাধ্যমে আগরতলাবাসীকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি দিয়েছেন৷ তাঁর কথায়, উন্নত নগর উন্নত সমাজ, নিশ্চিত সুরক্ষা নিশ্চিত আমরা, পরিচ্ছন্ন আগরতলা নির্মল ত্রিপুরা, জন অভিযোগ নিষ্পত্তি, সুস্বাস্থ্যের আশ্বাস, করের বোঝা হবে না সোজা, সকলের ঘরে পরিশ্রুত জল, সামাজিক উন্নয়নে এগোবে আগরতলা এবং পুর কল্যানে আমরা সকলে ইস্তেহারে এই নবরত্নের ঘোষণা রয়েছে৷
আগরতলাকে নিয়ে ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি থাকলেও, কার্যত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতকে পাখির চোখ করতে পারছে না তৃণমূল৷ তাই, নির্বাচনের আগে কোন প্রতিশ্রুতির ঘোষণা দিচ্ছে ঘাসফুল শিবির৷ এ-বিষয়ে সাংসদ সুস্মিতা দেব বলেন, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় সমস্যা তৃণমূলের অগ্রাধিকারে রয়েছে৷ তাই, এখনই ইস্তেহার প্রকাশ করব না আমরা৷ নির্বাচনে জয়ী হওয়ার পর স্থানীয় মানুষের পরামর্শক্রমে উন্নয়নের রূপরেখা স্থির হবে৷ তাতে মনে হচ্ছে, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসে অনেকটাই ঘাটতি রয়েছে৷

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top