News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি দূষণ ঠেকাতে লকডাউনের নিদান সুপ্রিম কোর্টের
Image

দিল্লি দূষণ ঠেকাতে লকডাউনের নিদান সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স) : ফের বায়ু দূষণের দখলে দিল্লি। দীপবলির পর থেকে দেশের রাজধানীর বাতাস ক্রমশ দূষণের শিকার হচ্ছে। পরিস্থিতি দেখে পরিবেশবিদদের অনেকেই ১৯৫২ সালের লন্ডনের গ্যাস চেম্বার পরিস্থিতির সঙ্গে তুলনা টানতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য লকডাউন প্রয়োগের কথা ভাবা হচ্ছে কি না, জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
শনিবার দিল্লিতে বায়ু দূষণ সংক্রান্ত একটি মামলায় শুনানিতে লকডাউনের বিকল্পের কথা উঠে আসে। প্রধান বিচারপতি এন ভি রমণা কেন্দ্রের কৌঁসুলিকে বলেন, ‘‘পরিস্থিতি ক্রমশ গুরুতর হচ্ছে। আপনারা কী ভাবে মোকাবিলার কথা ভাবছেন? দু’দিনের জন্য লকডাউন করবেন?’’ দূষণ মোকাবিলায় আপৎকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সুপারিশ মেনে ইতিমধ্যেই পরিবহণ ব্যবস্থায় রাশ টানা-সহ বেশ কিছু পদক্ষেপ করতে সক্রিয় হয়েছে প্রশাসন। পাশাপাশি দূষণ মোকাবিলায় কিছু বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছে দিল্লিবাসীকে। বাইরে বেরলে গলায় স্কার্ফ এবং চোখের জ্বলানি কমাতে সানগ্লাস পরার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি, ঘরে থাকাকালীনও প্রয়োজন বুঝে মাস্ক পরার কথাও বলা হয়েছে। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, প্রয়োজনে লকডাউন ঘোষণা করে যানবাহন এবং শিল্প-দূষণ নিয়ন্ত্রণেরও বিকল্প নিয়ে ভাবনাচিন্তা চলছে।

Releated Posts

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top