News Flash

  • Home
  • Uncategorized
  • ডিসেম্বরে ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন
Image

ডিসেম্বরে ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি. স. ) : ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলন উপলক্ষে ডিসেম্বর মাসেই ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী মাসে ৬ ডিসেম্বর প্রায় দুবছর বাদে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এই দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলন। আর তাতেই যোগ দিতে পারেন রুশ রাষ্ট্রপতি।
সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর একদিনের সফরে ভারতে আসার কথা রয়েছে পুতিনের। সম্মেলন শেষে ওইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক করার কথা পুতিনের। উল্লেখ্য,ভারতের সামরিক শক্তি বৃদ্ধিতে সম্প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়া। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরেই রাশিয়ার তৈরি যুদ্ধবিমান এস৪০০ ভারতে আসতে চলেছে। তাই দেশের প্রতিরক্ষার স্বার্থে মোদী এবং পুতিনের মধ্যেকার এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকেই ভারত এবং রাশিয়ার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি স্বাক্ষরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top