News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিগত ৭ বছরে দেশে ১৯ গুণ বেড়েছে ডিজিটাল লেনদেন : প্রধানমন্ত্রী
Image

বিগত ৭ বছরে দেশে ১৯ গুণ বেড়েছে ডিজিটাল লেনদেন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): বিগত ৭ বছরে দেশে ১৯ গুণ বেড়েছে ডিজিটাল লেনদেন। গোটা দেশে ইউপিএ ব্যবহারের ভূয়সী প্রশংসা করে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আরবিআই-এর দু”টি গ্রাহক-কেন্দ্রিক কর্মদ্যোগ- আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিম এবং রিজার্ভ ব্যাঙ্ক-ইন্টিগ্রেটেড ওমবডসম্যান স্কিমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসও। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “অতি অল্প সময়ে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই। মাত্র ৭ বছরেই ভারতে ১৯ গুণ বেড়েছে ডিজিটাল লেনদেন। বর্তমানে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম ২৪ ঘন্টা, ৭ দিন এবং ১২ মাসই চলছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৬-৭ বছর আগে ব্যাঙ্কিং, পেনশন, বিমা সমস্ত কিছুই ভারতের এক্সক্লুসিভ ক্লাবের মতো ছিল। দেশের সাধারণ মানুষ, দরিদ্র পরিবার সকলের আয়ত্তের বাইরে ছিল।” ব্যাঙ্কিং সেক্টরকে মজবুত করার ক্ষেত্রে সমবায় ব্যাঙ্কেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। বিগত ৭ বছরে দেশের অর্থব্যবস্থা ও পাবলিক সেক্টর ব্যাঙ্কের ক্ষেত্রে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৭ বছরে, এনপিএ (নন-পারফর্মিং অ্যাসেট) স্বচ্ছতার সঙ্গে স্বীকৃত হয়েছে। আর্থিক ব্যবস্থা এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে একাধিক সংস্কার করা হয়েছে।”

Releated Posts

নিরাপত্তা ও আত্মনির্ভরতার ক্ষেত্রে ভারতের সাফল্য প্রতিটি নাগরিকের গর্বের বিষয়: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): জুন মাসে নিরাপত্তা এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে ভারতের একাধিক সাফল্য প্রতিটি দেশবাসীকে গর্বিত করেছে বলে…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সহযোগিতা আরও জোরদার করবে: পীযূষ গোয়েল

লন্ডন/নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে চলা ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি দুই…

ByByNews Desk Jun 28, 2026

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top