News Flash

  • Home
  • খেলা
  • আরবিআই-এর দু”টি কর্মদ্যোগের সূচনা, মোদী বললেন দেশে বিনিয়োগের সুযোগকে প্রসারিত করবে
Image

আরবিআই-এর দু”টি কর্মদ্যোগের সূচনা, মোদী বললেন দেশে বিনিয়োগের সুযোগকে প্রসারিত করবে

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র দু”টি গ্রাহক-কেন্দ্রিক কর্মদ্যোগ- আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিম এবং রিজার্ভ ব্যাঙ্ক-ইন্টিগ্রেটেড ওমবডসম্যান স্কিমের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আরবিআই-এর দু”টি গ্রাহক-কেন্দ্রিক কর্মদ্যোগের সূচনা করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিম এবং রিজার্ভ ব্যাঙ্ক-ইন্টিগ্রেটেড ওমবডসম্যান স্কিমের সূচনা দেশে বিনিয়োগের সুযোগকে প্রসারিত করবে। এছাড়াও বিনিয়োগকারীদের জন্য ক্যাপিটাল মার্কেটের উপলব্ধি সহজ ও নিরাপদ করে তুলবে।” ভার্চুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসও।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিমের মাধ্যমে দেশের ছোট বিনিয়োগকারীরা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের একটি নিরাপদ মাধ্যম পেয়ে যাবেন এবং ইন্টিগ্রেটেড ওমবাডসম্যান স্কিমের সঙ্গে সঙ্গে ”এক দেশ, এক ওমবাডসম্যান ব্যবস্থা” পেয়ে গেল ব্যাঙ্কিং সেক্টর।” বিগত ৭ বছরে দেশের অর্থব্যবস্থা ও পাবলিক সেক্টর ব্যাঙ্কের ক্ষেত্রে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৭ বছরে, এনপিএ (নন-পারফর্মিং অ্যাসেট) স্বচ্ছতার সঙ্গে স্বীকৃত হয়েছে। আর্থিক ব্যবস্থা এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে একাধিক সংস্কার করা হয়েছে।”

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top