News Flash

  • Home
  • Uncategorized
  • Woman tried to commit suicide : খোয়াইয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা মহিলার
Image

Woman tried to commit suicide : খোয়াইয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ খোয়াই থানাধীন বিমানবন্দর সন্নিহিত পাড়ার পনেরো নং পুর ওয়ার্ড এলাকায় নিজের গলা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক মহিলার৷ মহিলা এখন হাসপাতালে৷ পারিবারিক কলহের পরিণতি বলে সন্দেহ৷ নিজের গলায় নিজেই ধাঁরালো অস্ত্র বা ব্লেড বসিয়ে দিয়ে কেটে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক মহিলা৷পারিবারিক কলহের পরিণতিতে আত্মহত্যার উদ্দেশ্যেই ঘটনা বলে অনুমান৷ ঘটনা বৃহস্পতিবার দুপুরে খোয়াই থানাধীন বিমানবন্দর সন্নিহিত পাড়ার পনেরো নং পুর ওয়ার্ড এলাকায়৷


জানা যায়,রত্না রায়( সূত্রধর) (৩৯) নামে জনৈকা মহিলা বাড়ীর সবার অলক্ষ্যে নিজের ঘরে নিজেই গলায় ব্লেডবা অন্য কোন ধাঁরালো অস্ত্র দিয়ে কেটে ফেলে৷ঘটনার সময় মহিলার স্বামী হিমাংশু সূত্রধর সহ পরিবারের অন্যান্যরা যার যার কাজে ব্যাস্ত ছিলেন৷এই সুযোগেই মহিলা নিজের ঘরে এই কান্ড ঘটায়৷ পুত্রবধূ ঘরে ঢুকেই দেখে রক্তে ভেসে যাচ্ছে ঘর৷গুরুতর আহত রত্না রায়( সূত্রধর) কে খোয়াই জেলা হাসপাতালে আনা হলে আগরতলায় জি বি হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক৷ গলার ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের ফলে মহিলার অবস্থা এখন সংকটজনক বলে জানা গেছে৷ কেটে মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top