News Flash

  • Home
  • Uncategorized
  • সুষমা থেকে সিন্ধু, প্রাপকদের হাতে পদ্ম-সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি
Image

সুষমা থেকে সিন্ধু, প্রাপকদের হাতে পদ্ম-সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): নাম ঘোষিত হয়েছিল প্রায় দু’বছর আগে, অবশেষে ২০২০ সালের পদ্ম-সম্মান প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পদ্ম-সম্মান প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্টজনেরা।
মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। সোমবার তাঁর মেয়ে বাসুরি স্বরাজের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন ওলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন এয়ার মার্শাল ডঃ পদ্মা বন্দ্যোপাধ্যায়। পদ্মবিভূষণ পেয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী চান্নুলাল মিশ্র। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন সঙ্গীত শিল্পী আদনান সামি। আইসিএমআর-এর প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ডঃ রামন গঙ্গাখেদকর পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পেয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের পদ্মশ্রী সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top