News Flash

  • Home
  • খেলা
  • শীঘ্রই ভারতে আসছেন, মোদীকে আশ্বাস বরিস জনসনের
Image

শীঘ্রই ভারতে আসছেন, মোদীকে আশ্বাস বরিস জনসনের

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): শীঘ্রই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । গ্লাসগোয় জলবায়ু শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন । প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন বরিস জনসন। যত তাড়াতাড়ি সম্ভব তিনি ভারতে আসছেন। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ।

শ্রিংলা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র আমন্ত্রণ গ্রহণ করে বরিস জনসন জানিয়েছেন, পরিস্থিতি খানিক শুধরালেই তিনি এদেশে আসার পরিকল্পনা করবেন। প্রসঙ্গত, এবছরের শুরুতেই ভারতে আসার কথা ছিল জনসনের। সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতির জেরে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সেই সময়ে ভারতে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও ব্রিটেনে করোনার প্রকোপ অনেকটাই বেশি ছিল ।

পরে ঠিক হয়, এপ্রিলে ভারতে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু ওই সময় থেকেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল ভারতে। পরিস্থিতির দিকে তাকিয়ে বাতিল হয় সেই সফরও। প্রথমে ঠিক হয়েছিল সফর কাটছাঁট হবে। পরে তা পুরোপুরি বাতিল করে দেয় ব্রিটেন প্রশাসন।

এদিকে করোনা টিকা কোভিশিল্ডকে মান্যতা দিতে না চাওয়ায় ব্রিটেনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল সম্প্রতি। ব্রিটেনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ভারত থেকে সেদেশে যাওয়া যে ব্যক্তিরা কোভিশিল্ড টিকা নিয়েছেন, তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে গ্লাসগোয় দুই রাষ্ট্রপ্রধানকে হাসিমুখেই দেখা গিয়েছে। এমনকী উদ্বোধনী অনুষ্ঠানে যেভাবে মোদীকে মঞ্চে ডেকে চমক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তাও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে মোদীর আমন্ত্রণে জনসনের সাড়া দেওয়া থেকে নতুন করে সম্পর্কের উন্নতির ইঙ্গিতই মিলছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top