News Flash

  • Home
  • দিনের খবর
  • Several programs in Charilam : চড়িলামে একাধিক কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী
Image

Several programs in Charilam : চড়িলামে একাধিক কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ আগস্ট।। রবিবার চড়িলাম আর ডি ব্লকের ছেচরীমাই গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং আসেন। উনাকে গাড়ি থেকে নামার পর প্রথমে ছেচরীমাইগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দেবনাথ এছাড়াও পঞ্চায়েতের তরফ থেকে উনাকে ফুলের তোড়া দিয়ে এবং উত্তরিয় দিয়ে বরণ করে নেন। তারপর তিনি অঙ্গনওয়াড়ি সেন্টারটি ঘুরে দেখেন। অম্রপলি বাগানসহ ছেচরীমাই গ্রাম পঞ্চায়েতে আয়রন ফিলটার প্রোডাকশন সেন্টার এবং শালপাতার মাধ্যমে থালা বানানো জিনিসটিও তিনি দেখেন।

সেখান থেকে তিনি যান সিপাহীজলা জেলার 8 টি স্ব সহায়ক দলের মহিলা সদস্যরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে স্টল নিয়ে বসেন। স্টল নিয়ে বসা জেলার আটটি মহিলা স্ব সহায়ক দলের প্রতিনিধির সাথে কথা বলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং। স্ব সহায়ক দলের মহিলাদের সাথে কথা বলে তিনি বাঁশ বেত সহ বিভিন্ন হাতের তৈরি জিনিস গুলো দেখে বাজারের চাহিদা কেমন বাজারে মার্কেট আছে কিনা সে সমস্ত বিষয়েও তিনি গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবদের সাথে কথা বলেন। তিনি বলেন স্ব সহায়ক দলের উৎপাদিত সামগ্রী গুলিকে নিয়ে কিভাবে দিল্লির বাজারে বিক্রি করা যায় শেষ ব্যবস্থা করার জন্য বলেন।

চড়িলাম আর ডি ব্লকের ছেচড়ীমাই গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রীর সাথে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইস এছাড়া ছিলেন সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী বি। সবশেষে তিনি ছেচরীমাই পঞ্চায়েতের সামনে পঞ্চায়েত এলাকার কৃষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত হন ছেচরীমাই মাই গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top