News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁকা পথে ত্রিপুরায় সরকার গঠন করবে না তৃণমূল, বিজেপির বিদ্রোহী বিধায়কদের দলবদলের জল্পনায় জল ঢেলে দিলেন কুনাল ঘোষ
Image

বাঁকা পথে ত্রিপুরায় সরকার গঠন করবে না তৃণমূল, বিজেপির বিদ্রোহী বিধায়কদের দলবদলের জল্পনায় জল ঢেলে দিলেন কুনাল ঘোষ

আগরতলা, ২৮ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় বাঁকা পথে সরকার দখল করবে না তৃণমূল কংগ্রেস। আজ আগরতলায় দাঁড়িয়ে জোর গলায় এই দাবি করেন দলের সর্ব ভারতীয় মুখপাত্র কুনাল ঘোষ। তাতে, ত্রিপুরায় বিজেপির বিদ্রোহী বিধায়কদের দলবদলের জল্পনায় কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। তাঁর সাফ কথা, গণদেবতার রায় নিয়েই তৃণমূল ত্রিপুরায় সরকার গঠন করবে।

আজ ৮ দফা দাবি নিয়ে আগরতলার রাজপথে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। ওই মিছিল থেকে বিজেপি সরকার উৎখাতের আবারো ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এদিন কুনাল ঘোষ বলেন, ত্রিপুরার মানুষ বিজেপিকে চাইছে না। তাঁরা তৃণমূলকে চাইছে, আজ অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। তাঁর দাবি, ত্রিপুরার মানুষ বামফ্রন্ট ও কংগ্রেসের ব্যর্থতা দেখেছেন। এখন বিজেপি জোট শাসনে অতিষ্ট হয়ে উঠেছেন। তাই, তাঁরা পরিবর্তন চাইছেন।

এদিন তিনি সাফ জানিয়েছেন, ত্রিপুরায় বাঁকা পথে সরকার গঠন করবে না তৃণমূল। নির্বাচনে জনাদেশ নিয়ে তবেই সরকার করবো আমরা। এদিকে, তৃণমূলের সাংসদ ডাঃ শান্তুনু সেন বলেন, আজকের মিছিলে বাঁধ ভাঙ্গা জনজোয়ার আগামী বিধানসভা নির্বাচনে আছড়ে পড়বে। তাতে, বিজেপি উৎখাত হবে।

আজ কুনাল ঘোষের বক্তব্যে ত্রিপুরায় বিজেপির বিদ্রোহী বিধায়কদের দলবদলের যাবতীয় জল্পনায় কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে। কারণ, গত কয়েকদিন ধরে ত্রিপুরায় বিজেপি সরকার বিদ্রোহী বিধায়কদের দলবদলে বেকায়দায় পড়বে এমনি খবর প্রচারিত হচ্ছে। আজ কুনাল ঘোষ ওই সংক্রান্ত সমস্ত অনুমান অবাস্তব, তাঁর প্রমাণ দিয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top