News Flash

  • Home
  • Uncategorized
  • ADC Village have various problems : উত্তর গকুলনগর এডিসি ভিলেজের মানুষ নানা সমস্যায়
Image

ADC Village have various problems : উত্তর গকুলনগর এডিসি ভিলেজের মানুষ নানা সমস্যায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট৷৷ ভোট আসে ভোট যায়৷ গরিব মানুষদের দুঃখ-দুর্দশা গুলি কি আজও সুখে রূপ রেখাই গিয়ে পৌঁছেছে৷ ওই দুঃখ দুর্দশাগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করলেই বাস্তব চিত্র পরিলক্ষিত হয়৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কয়েক মাস কেটে গেলেও জনজাতি এলাকাগুলিতে গিরিবাসী দের দৈনতা সহ একাধিক সমস্যায় জর্জরিত বর্তমানেও৷ জেলা পরিষদ প্রশাসন ওইসব সমস্যাগুলির ব্যাপারে ওয়াকিবহাল থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে সমস্যাগুলি দূরীকরণে প্রচেষ্টা চালাচ্ছে না বলে অভিযোগ৷ এলাকাগুলিতে রাস্তা ঘাট সহ বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য পরিষেবা বর্তমানেও তথৈবচ৷

ঘটনা মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের কমল সিং পাড়া৷ এলাকার গিরি বাসীদের বক্তব্য থেকে জানা যায় এই কমল সিং পাড়ায় ৫০/৬০টি জনজাতি পরিবারের বসবাস৷ তাদের আসা যাওয়ার মাধ্যম জরজরি ছড়া পথে এবং বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হয়ে যাতায়াত করতে হচ্ছে নিজেদের জীবন বাজি রেখে৷ ওই সব মানুষজনরা কোন অসুস্থ রোগীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসতে হলে বাঁশের সাঁকোর উপর দিয়েই অসুস্থ রোগীকে নিয়ে আসতে হয়৷ অথচ জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে বাম রাম এবং ত্রিপরা মথা দলের নেতৃত্বরা রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিলেও, ওইসব উন্নয়ন অধরা জনজাতি গিরি বাসীদের কাছে৷ দৈন্যতা এবং দুভর্োগ তাদের নিত্যসঙ্গী৷ স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের কমল সিং পাড়ার রাস্তাঘাট বর্তমানে ও নির্মাণ করা হয়নি৷অথচ তেলিয়ামুড়া শহর থেকে কমল সিং পাড়ার দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার৷

এলাকাবাসীরা বাধ্য হয়ে ছড়ার জলপথেই আসা যাওয়া করতে হচ্ছে৷ বর্ষার দিন গুলিতে ছড়ার জল বৃদ্ধি পেলে বাঁশ দিয়ে অস্থায়ী সাঁকো অথবা কাঁদে বার বহন করে অসুস্থ রোগীকে নিয়ে আসা যাওয়া করতে হয় তাদের৷ এমনকি এই ছড়ার মধ্যে দিয়ে সুকল পড়ুয়া ছাত্র ছাত্রীরা যাতায়ত করতে হচ্ছে বছরের পর বছর ধরে৷ অনেক সময়ই এর ছড়া পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তো হয়েছে বলে অভিযোগ করে জানান ওই এলাকার মানুষেরা৷এক নিদারুন সমস্যা৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ প্রশাসন এই এলাকার উন্নয়ন নিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে বলে অভিমত বিভিন্ন মহলের৷ তবে কবে নাগাদ ওই এলাকার জনজাতি অংশের মানুষদের দুঃখ-দুর্দশা সুখে বাস্তব রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top