News Flash

  • Home
  • Uncategorized
  • Hospital are getting sicker due to uncleanliness : বিশালগড় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা অপরিচ্ছন্নতার কারণে আরও অসুস্থ হয়ে পড়ছে
Image

Hospital are getting sicker due to uncleanliness : বিশালগড় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা অপরিচ্ছন্নতার কারণে আরও অসুস্থ হয়ে পড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হওয়ার জন্য রোগী আসে হাসপাতালে। কিন্তু বিশালগড় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা অপরিচ্ছন্নতার কারণে আরও অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়ে হেলদোল নেই প্রশাসনের। বিশালগড় মহকুমা হাসপাতালটি গুজরালে পরিণত হয়েছে। সাফাই কর্মী থাকা সত্ত্বেও কাজে ফাঁকি দিয়েছে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ সবকিছু জেনে শুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছেন। তাতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী তাদের পরিবারের লোকজনদেরকে। বিশেষ করে করুনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতাই জরুরী। অথচ বিশালগড় মহকুমা হাসপাতালে সাফাই কর্মীদের গাফিলতিতে হাসপাতালের প্রতিটি কক্ষ নরককুন্ডে পরিণত হয়েছে।


বিশালগড় মহাকুমা হাসপাতালের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন রুমগুলি অপরিষ্কার হয়ে রয়েছে গুরুতর অভিযোগ মিলেছে।দেখা মিলছে না সাফাই কর্মীদের।
বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয় পরিজন ক্ষুব্দ হয়ে তাদের অসন্তোষ উগরে দিলেন। বিশালগড় মহকুমা হাসপাতালে দায়িত্বে থাকা সিএমও ডক্টর রঞ্জন বিশ্বাস কর্ণপাত করছেন না। তাই বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের। অতিসত্বর হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন এবংসংস্কারের দাবি জানিয়েছেন রোগীর আত্মীয় পরিজনরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top