News Flash

  • Home
  • Uncategorized
  • Attacked on cpim leader : সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ দাস আক্রান্ত
Image

Attacked on cpim leader : সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ দাস আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন পশ্চিম জেলার জেলা সভাধিপতি দিলীপ দাস আক্রান্ত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে।বৃহস্পতিবার সন্ধ্যারাতে কামালঘাটের শান্তিপাড়াতে সিপিআইএম মোহনপুর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ দাসের উপর প্রানঘাতি হামলার ঘটনার প্রতিবাদে সামিল হল মোহনপুর মহকুমা কমিটির নেতৃত্ব।

শুক্রবার সকালে লেম্বুছড়াস্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখান থেকে নেতৃত্বদের একটি প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাতে মিলিত হয়ে একটি ডেপুটেশনও দেন।মহকুমা পুলিশ আধিকারিক ডঃ কমল বিকাশ মজুমদার আশ্বস্ত করেন ,ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক প্রণব দেবর্বমা ও প্রাক্তন বিধায়ক হরিচরণ সরকার ছিলেন এই কর্মসূচিটির নেতৃত্বে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top