News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে মাও-হামলায় মৃত্যু দুই জওয়ানের, লুট রাইফেল ও বুলেটপ্রুফ জ্যাকেট
Image

ছত্তিশগড়ে মাও-হামলায় মৃত্যু দুই জওয়ানের, লুট রাইফেল ও বুলেটপ্রুফ জ্যাকেট

রায়পুর, ২০ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদীদের উপদ্রব বেড়েই চেলছে। এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত নারায়ণপুর জেলায় মাওবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন আইটিবিপি-র দু’জন জওয়ান। নারায়ণপুর জেলার কাদেমেটায় আইটিবিপি শিবিরের কাছে মাওবাদীরা হামলা চালায়। দুই জওয়ানকে প্রাণে মারার পর একটি একে-৪৭ রাইফেল, দু’টি বুলেটপ্রুফ জ্যাকেট ও একটি ওয়ারলেস সেট নিয়ে পালিয়েছে মাওবাদীরা। শহিদ আইটিবিপি জওয়ানদের নাম-অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুধাকর শিন্ডে ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুরমুখ সিং। উভয়ে আইটিবিপি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।

বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, শুক্রবার দুপুরে নারায়ণপুর জেলার কাদেমেটায় আইটিবিপি শিবিরের কাছে মাওবাদীরা হামলা চালায়। দু’জন আইটিবিপি জওয়ানকে হত্যা করার পর একটি একে-৪৭ রাইফেল, দু’টি বুলেটপ্রুফ জ্যাকেট ও একটি ওয়ারলেস সেট নিয়ে পালিয়েছে মাওবাদীরা। দুপুর তখন ১২.১০ মিনিট হবে, নারায়ণপুর জেলার ছোটেডোঙ্গার থানার অন্তর্গত কাদেমেটায় আইটিবিপি (৪৫ নম্বর ব্যাটেলিয়ন) শিবিরের কাছে মাওবাদীরা হামলা চালায়। শিবির থেকে মাত্র ৬০০ মিটার দূরে মাওবাদীদের একটি দল জওয়ানদের চারিদিক থেকে ঘিরে ধরে গুলি চালায়। মৃত্যু হয় দু’জন আইটিবিপি জওয়ানের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top