News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে হাইতিতে মৃত্যু বেড়ে ১,২৯৭, মাটিতে মিশেছে বহু বাড়ি
Image

ভূমিকম্পে হাইতিতে মৃত্যু বেড়ে ১,২৯৭, মাটিতে মিশেছে বহু বাড়ি

পোর্ট-অ-প্রিন্স, ১৬ আগস্ট (হি.স.): ভয়াবহ ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিক্রান্ত। হাইতিতে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। গত শনিবারের ৭.২ তীব্রতার ভূমিকম্পে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১,২৯৭। আহতের সংখ্যা ২,৮০০-র বেশি। মৃতের সংখ্যা সর্বাধিক হাইতির দক্ষিণে, সেখানেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০০ জনের। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। মাটিতে মিশে গিয়েছে ২,৮৬৮টি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫,৪১০টি বাড়ি।

গত শনিবার ৭.২ (স্থানীয় সময় সকাল ৮.৩০) তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। তারপর বারবার অনুভূত হয়েছে আফটারশক। সবচেয়ে ক্ষতি হয়েছে দেশের দক্ষিণ প্রান্তের, পশ্চিম প্রান্তের ক্ষতিও কম হয়নি। ধুলোয় মিশে গিয়েছে একাধিক শহরের ঘরবাড়ি। বিধ্বস্ত অবস্থা বন্দর শহর লে কায়-এর। হাসপাতালে রোগীদের ভর্তি করার জায়গা নেই। এখনও বহু মানুষ নিখোঁজ, তাই আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top