News Flash

  • Home
  • দিনের খবর
  • Bodies of two youths were recovered : বিশ্রামগঞ্জে রেল লাইনে দুই যুবকের মৃতদেহ উদ্ধার
Image

Bodies of two youths were recovered : বিশ্রামগঞ্জে রেল লাইনে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ রেল লাইনে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বিশ্রামগঞ্জে৷ পুলিশের বক্তব্য, ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে৷


বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে স্থানীয় জনগণ রেল লাইনে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন৷ খবর পেয়ে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় জনগণের মতে, দুই যুবক এই এলাকার বাসিন্দা নন৷ তবে রেল লাইনে মৃতদেহ কীভাবে এসেছে তাকে ঘিরে ধোঁয়াশা এবং কৌতূহল বেড়েছে৷


পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশের বক্তব্য, রেলে কাটা পড়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়৷ তবে অনুমান করা হচ্ছে, রেলে কাটা পড়েছে ওই দুই যুবক৷ অবশ্য মৃত্যুর পেছনে অন্য কারণও উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ ফলে তদন্তক্রমে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে বলে দাবি পুলিশের৷

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top