News Flash

  • Home
  • প্রধান খবর
  • লক্ষ্য আত্মসমর্পণ, ভুটানের জঙ্গল থেকে এনএলএফবি-র ২১ জনের তৃতীয় দল কোকরাঝাড়ে
Image

লক্ষ্য আত্মসমর্পণ, ভুটানের জঙ্গল থেকে এনএলএফবি-র ২১ জনের তৃতীয় দল কোকরাঝাড়ে

কোকরাঝাড় (অসম), ১০ আগস্ট (হি.স.) : আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরতে বড়োল্যান্ডের নবগঠিত উগ্রপন্থী সংগঠন ‘ন্যাশনাল লিবারেশন ফ্ৰন্ট অব বডোল্যান্ড’ সংক্ষেপে এনএলএফবি-র ২১ জনের সক্রিয় ক্যাডারের তৃতীয় দল আজ মঙ্গলবার সকালে অসমের বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর সদর কোকরাঝাড় জেলার অন্তর্গত ভারত-ভুটান সীমান্তবর্তী ঘন জঙ্গল থেকে বেরিয়ে ঝাড়বাড়িতে এসেছে। এনএলএফবি-র প্ল্যাটুন কামান্ডার বি জাংখ্ৰিথাইয়ের নেতৃত্বে হাতে হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতীয় সেনা পোশাক পরে খোলা আকাশের নীচে তারা এসেছে।

আজ সকালে ভারত-ভুটান সীমান্তবর্তী ঝাড়বাড়িতে জঙ্গল-ফেরত উগ্রপন্থীদের স্বাগত জানান শিঙিমারি গ্রামের বিপুল সংখ্যক জনতা। তাঁরা জলের বোতল এবং ফুল দিয়ে তাদের স্বাগত জানান। এনএলএফবি-র বেশ কয়েকজন প্রাক্তন ক্যাডারও তাদের সহকর্মীদের মূলধারায় স্বাগত জানান। ‘এনএলএফবি জিন্দাবাদ’, ‘জৈ বড়ো হারিনি জৈ’ ধ্বনিতে এলাকার বাতাস গরম করে তুলেন জনতা।


প্রসঙ্গত, গত ৮ আগস্ট ভারত-ভুটান সীমান্তবর্তী ঝাড়বাড়ির ঘন জঙ্গল থেকে ৩২ জন ক্যাডার এসেছিলেন। আজ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পৰ্বতঝড়ার শিঙিমারি গ্রামে হাতে হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্ৰ নিয়ে ২১ জনের তৃতীয় দল মূল স্রোতে শামিল হতে এসেছে। উল্লেখ্য, গত ২২ জুলাই ২৩ জন ক্যাডারকে সঙ্গে নিয়ে অসম সরকারের কাছে অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করেছিলেন এনএলএফবি-প্রধান বিনোদ মুশাহারি ওরফে এম বাথা।


প্ৰথমে ২৩ জন, দ্বিতীয় দফায় ৩২ জন এবং আজ অর্থাৎ তৃতীয় দফায় ২১ জনকে নিয়ে এনএলএফবি-র মোট ৭৬ জন ক্যাডার সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে আবদ্ধ হতে জঙ্গল থেকে খোলা আকাশের নীচে এসেছে। তবে এখনও ১২৪ জন ক্যাডার আসার অপেক্ষা, জানান সদ্য আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের ভাইস-চেয়ারম্যান বি বোকো। তিনি জানান, বাকি ক্যাডাররা স্বাধীনতা দিবসের আগে ওদালগুড়ি এবং শোণিতপুর জেলার কোনও স্থানে প্রকাশ্যে বেরিয়ে আসবেন। বি বোকো আরও জানান, সরকারের সঙ্গে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পৃথ্বীরাজ নারায়ণদেব মেচ।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top